ন ভ দ শ ম
----------------
সম্পূর্ণ ব্যাঙ্গাত্মক রচনা | দয়া করে উত্তেজিত হবেন না
----------------
ন | তুই ডাক |
ভ | কেন? আমাকে বলির পাঁঠা পেয়েছিস নাকি ?
ন | কল্কেতে দু টান মারার পরে যেরকম ব্যা ব্যা করিস , ওই রকমই মনে হয় | ঝামেলা না করে ডাক |
ভ | আমাকে যদি ভষ্ম করে দেয়? শ্রাদ্ধ কে করবে ?
ন | আমাদের আবার শ্রাদ্ধ হয় ? সাধে পাঁঠা বলে তোকে ? এবার ডাক |
ভ | ডাকবো ?
ন | ডাক |
ভ | (গলা খাঁকড়ি মেরে ) - বাবা, একবার ধ্যান থেকে উঠুন বাবা | বড় বিপদ |
শ | হুঁ ?
ভ | বলছি বড় বিপদ | একবার চোখটা খুলুন বাবা |
শ | তিন নম্বর টা ?
ন | আজ্ঞে , চোখ খুলতে হবে না বাবা| (ফিসফিস করে) - ব্যাটা চান্স পেয়েই গাঞ্জা , ভাং খেয়ে উল্টে গেছে |
শ | কি বললি?
ন | মায়ের বড় বিপদ বাবা | কিছু একটা করতে হবে বাবা |
শ | কি হয়েছে ?
ভ | ক Instagram এ post করেছে - মায়ের দুটো হাত ভেঙে গেছে | একটা আবার ত্রিশূল যে হাতে ধরে সেটা |
শ | হ্যাঁ ? সেটা আবার কি বস্তু ?
ন | আজ্ঞে - হাত বাবা | হস্ত |
শ | আরে ধ্যাৎ - ওই যে insta না কি একটা বললি ?
ভ | সে অনেক ব্যাপার বাবা | বোঝাতে সময় লাগবে | হাত টা ভেঙেছে শুধু নয় | আরও অনেক কিছু ঝামেলা পেকেছে | একবার উঠুন বাবা |
শ | আরে হারামজাদা , বছরে এই কটা দিন | একটু আমায় ছাড় | ডাক্তার দেখিয়ে নিতে বল |
ন | ডাক্তার দেখাবো কি করে ? আটকে রেখেছে তো |
ভ | হ্যাঁ বাবা | কি একটা খাতায় নাম নেই | পুলিশ এসে পাঁচজনকেই জেলে পুরে দিয়েছে |
শ | (এবার চটকা ভেঙে উঠে বসে) : কি ? বলিস কি ? আটকে রেখেছে ?
ন | শুধু তাই নয় বাবা | গ কে কিছু খেতে দেয়নি অনেক্ষন | পেটটা চুপসে গেছে আর ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচাচ্ছে | ক ওই জেল চত্বরে গোটা তিনেক মেয়ে গার্ডের সাথে ঝাড়ি মারছে| সরস্বতীর সব কটা বই পড়া শেষ হয়ে গেছে, এখন ঘ্যান ঘ্যান করছে আরও বই চাই |
শ | হুম | ব্যোম ব্যোম | হাতটা ভাঙলো কি করে ? মাঝরাস্তাতেই কুং ফু দেখাতে গেছিল নাকি ?
---
ম | তখনি বলেছিলাম, এবারের পুজোটা কুমোর এর গো ডাউনেই কর | এখন থেকে ঠাকুর বার
করলেই বিপদ |
ম | নতুন টাটার ট্রাক নিয়ে এলাম | রাস্তায় যে হাল চাষ করে রেখেছে কে জানত | এই সাইজের গর্ত , Axle এর আর দোষ কি?
ম | এবার হাতটা জোড়া লাগবে কখন , পুজোই বা হবে কখন ? থাক বসে অন্ধকারে |
ম | একবার দেখে আয় - আর কিছু ভাঙেনি তো ?
ম | (ঘুরে এসে ) - দাদা ! সব্বোনাশ হয়ে গেছে | প্রতিমা গায়েব |
ম | গায়েব মানে ?
ম | মানে গায়েব | নেই | gone | ভাগলবা | নিরুদ্দেশ |
------
দ | (গ কে উদ্দেশ্য করে ) - চ্যাঁচানি টা থামা দু মিনিট | ভ - খবর দিলি ? হাত টা খসে কোথায় পড়েছে দেখ | ব্যাথায় আর পারছি না |
ভ | সিগন্যাল লাগছে না যে | সব কটা ফোন দেখে নিয়েছি |
দ | দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস এখনো ? দৌড় মার্ | কৈলাশে পৌঁছে বলে দিবি, immediately যদি না এসেছে , ওই ভাঙা হাতেই বঁটি নিয়ে তাড়া করব |
------
ভ | বাবা , একবারটি চলুন | নয়তো আঁশ বঁটি নিয়ে তাড়া করবে বলেছে |
শ | কোনো chance নেই |
ভ | মাইরি বলছি , তাড়া করবে sure |
শ | করলে করবে | তখন দেখা যাবে | এই কটা দিন আমি ছাড়ছি না | একটা কাজ কর | কয়েকটা অপ্সরা জোগাড় কর | একটু নাচ গান ফুর্তি হোক |
ন | আজ্ঞে নেই কেউ |
শ | মানে ?
ন | সব booked | পুজোর বাজার তো, মর্তলোকে demand খুব high | দুনিয়ার massage spa খুলেছে না ? সব কটা ওখানেই গেছে | ভালো পয়সাও দিচ্ছে শুনলাম | আপনি যদি বলেন , একটা appointment করে দিই ? তবে খরচ কিন্তু অনেক |
শ | এ তো মহা বিপদ | কোথাকার জেলে পুরেছে ?
ভ | জেল নয় - বলছে detention centre | প্রমান দেখাতে বলছে ১৯৭১ এর আগের কাগজপত্র চাইছে |
শ | ছেড়ে দে | দশমীর দিন যাবো | এবার কল্কেতে দু ছিলিম লাগা |
ন | আগের মালটা কিন্তু হবে না বাবা |
শ | কি হচ্ছেটা কি? কেন হবে না ?
ন | আজ্ঞে , আগের টা e - ganja ছিল | ওটা এখন ban করে দিয়েছে |
শ | ঘোর কলি এসেছে | একেবারে ঘোরতর কলি যুগ |