ঈশান
তোমাকে দেখি বলেই বাঁচতে ইচ্ছে করে,
ভালবাসতে ইচ্ছে করে
বেশি কাছে আসতে ভয় হয়
যদি হারিয়ে যায় আবার
এত নিষ্পাপ তুমি এত স্বচ্ছ
তোমার এক পলকের দৃষ্টি মনের অতলান্তে আয়না ধরে, নিজের প্রতি ঘৃণা হয়
তুমি দেবশিশু
তোমাকে আশীর্বাদ দেওয়ার ধৃষ্টতা আমার নেই
শুধু তোমার স্পর্শই পাথেয় | ভগবানকে ডেকে সপাটে একটি থাপ্পড় মের | এই দুনিয়াটা তোমার মত নয় কেন ?