Tuesday, March 24, 2020

Two worlds


- দুই পৃথিবী সিনেমাটা দেখেছিস ?


ভালো করেই জানেন, দেখার কোন প্রশ্নই ওঠে না | এই প্রজন্মের বাঙালি ছেলে মেয়েরা মান্ধাতার আমলের ছায়াছবি দেখবে সে আশা করাটাই ভুল | তার ওপর এরা তো আবার ১০০% বাঙালি নয় | আমেরিকাতে মানুষ, সাহেবদের মতো ইংরেজি বলে | সুতরাং প্রশ্নটা অবান্তর হলেও, ইচ্ছাকৃত |

-Nope.

এখানেই ব্যাপারটার ইতি করে দিতে পারতেন | সেটাই ভালো হত | ষোলো বছরের এঁড়ে ছোকড়ার মাথায় গজাল পেটালেও ঢোকে না | বছর তিরিশেক পেছন ফিরে আয়নায় দেখলেই সেটা পরিষ্কার হয়ে যায় | তাও একবার চেষ্টা না করে ছাড়বেন না |

- মূল্যবোধের শিক্ষা | ধরে নে আমি তোকে জোর করেই দেখাচ্ছি |

- What the heck is that?

মূল্যবোধ? ইংরিজিতে বলে values , ethos |

-And you think I don’t have it?

এই প্রশ্নটা আসবে, জানতেন | তৈরী ছিলেন |

- আছে কি নেই , সেটা সিনেমাটা না দেখলে বুঝবি না | আমি বিচার করার কে ? নিজেকে চিনতে সাহায্য করবে |

দিন সাতেক ধরে গোঁতানোর পর বোধহয় দেখেছিল | সম্ভবত না দেখেই বিরক্তির চোটে বলে দিয়েছিল – Yeah

বুঝলেন | এই ছায়াছবিটি ষোলো বছর বয়সেই দেখেছিলেন | তখন গায়ে কাঁটা দিয়েছিল | তার পর যতবার দেখেছেন ততবার একই রকম লেগেছে | মূল্যবোধের এই লড়াইটা হেরেই গেছেন |

No comments: